২কে ডিসপ্লেতে বাজারে লেনোভো ট্যাব পি১১

১০ জানুয়ারি, ২০২১ ২১:০৮  
চীনা ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো সম্প্রতি বেশ কয়েকটি বাজেট ও মিড বাজেট স্মার্টফোন উন্মোচন করেছে। এবার কোম্পানিটি লেনোেভা ট্যাব পি১১ নামে একটি ট্যাবলেট উন্মোচন করলো। এর সাথে লেনোভো, ম্যাগনেটিক স্ট্যান্ড কভার, ট্র্যাকপ্যাড যুক্ত কিবোর্ড প্যাক বাজারে এনেছে। ৪জি এলটিই কানেক্টিভিটি যুক্ত লেনোভো ট্যাব পি১১ অ্যান্ড্রয়েড ১০ এর সাথে এসেছে। এতে আছে ১১ ইঞ্চি ২কে ডিসপ্লে। যার পিক্সেল রেজোলিউশন ২০০০ x ১২০০ পিক্সেল এবং পিক ব্রাইটনেস ৪০০ নিটস। ৭,৭০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট। ট্যাবলেটটির পিছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আবার সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এর ওজন ৪৯০ গ্রাম। ট্যাবলেটটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে। লেনোভো ট্যাব পি১১ এর দাম রাখা হয়েছে ২২৯.৯৯ ডলার।